হাফেজ সালেহ আহমদ তাকরীম আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। দেশ ও জাতির জন্য বয়ে এনেছেন গৌরব ও সম্মান। ৪২ তম বাদশাহ আব্দুল আজিজ হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাকরীম তৃতীয় স্থান অর্জন করেছেন। পবিত্র মক্কা নগরীতে মসজিদুল হারামে অনুষ্ঠিত এ হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১১১ টি দেশ থেকে ১৫৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। টাঙ্গাইলের কৃতিসন্তান তাকরীম মারকাযুল আল ইসলামিয়া, মিরপুর, ঢাকা এর ছাত্র। গত বুধবার এ প্রতিযোগিতায় চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। তাকরীম এ প্রতিযোগিতায় বিজয়ী হিসেবে এক লাখ সৌদি রিয়াল পুরস্কার লাভ করেন। তাছাড়াও তিনি সৌদি সরকারের খরচে ওমরাহ পালন করেন। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে তাকরীম গত ৯ সেপ্টেম্বর সৌদি আরব যাত্রা করেন। তাঁর সঙ্গে ছিলেন তাঁর শিক্ষক হাফেজ ক্বারী মাওলানা আব্দুল্লাহ আল মামুন। আগেও তাকরীম লিবিয়ায় অনুষ্ঠিত কুরআন প্রতিযোগিতায় ৭ ম এবং তেহরানে ৩৮ তম প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেন। বাংলাদেশের জন্য এ গৌরব অর্জন করায় তাকরীমকে লাখো সালাম।
শিক্ষা,সাহিত্য ও বিনোদন বিষয়ক একটি মিডিয়া (পরীক্ষামূলক সংস্করণ)