হবিগঞ্জের মাধবপুরে মনতলা রেলস্টেশন বাজারের কলেজ রোডে যাত্রা শুরু করল ল্যাব এইড ডায়াগনস্টিক এন্ড ফিজিওথেরাপি সেন্টার। ২৭ অক্টোবর মঙ্গলবার উদ্যোক্তাগণের উদ্যোগে এ চিকিৎসা প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মাহফুজুর রহমান। ৩ নং বহরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফুর রহমান আরিফের সভাপতিত্বে এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, হযরত শাহজালাল ( রাহ) সরকারি কলেজের শিক্ষক কাওছার আহমদের সঞ্চালনায় এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ আবাসিক চিকিৎসক ডা. মো. রায়হান উদ্দিন ভূঁইয়া। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত শাহজালাল (রাহ) সরকারি কলেজের অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল হাসিম, ডা. ফয়সাল হোসাইন, ২ নং চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সাবেক চেয়ারম্যান আপন মিয়া, হাকিম মাওলানা নুরুজ্জামান, স্যার একেএম নুরুল ইসলাম, স্যার অলক চক্রবর্তী, অপরুপা মাধ্যমিক বালিকা বিদ্যালয়...
শিক্ষা,সাহিত্য ও বিনোদন বিষয়ক একটি মিডিয়া (পরীক্ষামূলক সংস্করণ)