Skip to main content

Posts

আপনি শিক্ষক হিসেবে কতটা সৌভাগ্যের অধিকারী?

 আপনি শিক্ষক হিসেবে কতটা  সৌভাগ্যের অধিকারী? সমাজের একটি বৃহত্তম জনগোষ্ঠী আপনাকে ভালোবাসে এবং শ্রদ্ধা করে। এখনকার উঠতি বয়সের অনেক  ছেলে- মেয়েরা সাধারণত আগেকার মতো মন থেকে কাউকেই সম্মান করতে চায়না। ওদের শরীরের অনুভূতিতে ও মন-মগজে থাকে নেতা ভাব। এমন ছেলে-মেয়েরাও  আপনাকে দেখলে শিক্ষক হিসেবে শ্রদ্ধা করে,সালাম করে।  রাস্তার পাশে  আড্ডায় থাকলে সেখান থেকে সড়ে যায়।কোটি টাকার মালিককে দেখলেও এমনটি  তারা করেনা।  হতে পারে শিক্ষক হিসেবে আপনার আর্থিক অস্বচ্ছলতা সীমা অতিক্রম করেছে। আপনি দারিদ্র্যের সাথে লড়াই করে জীবনযাপন করছেন। দ্রব্যমূল্যের ক্রমাগত বৃদ্ধির কারণে চড়া বাজারের যাঁতাকলে পরে  আপনি খুবই কষ্টে আছেন। তবে একথা সূর্যালোকের মত স্পষ্ট যে -আপনি জাতির গর্বের সন্তান। আপনি জাতির নির্মাতা।   এলাকায় একজন সরকারি আমলা থাকলে তাকে চিনেন শিক্ষিত ও সচেতন মহল। কিন্তু, একেবারে সাধারণ পর্যায়ের পাবলিক সহ সবাই যাকে এলাকাতে চিনে তিনি হলেন শিক্ষক। আমার কথা আপনি যাচাই করে দেখতে পারেন।  এলাকাতে আপনাকেই চিনে শুধু  তাই নয়।আপনার পরিচয়ে চিনে আপনার সন্তানকে...

বিদ্যালয়ের শিশুদের প্রতি শিক্ষক হিসেবে আপনার ভালবাসার গুরুত্ব

  বিদ্যালয়ের কার্যক্রম প্রাণবন্ত করতে হলে প্রয়োজন যোগ্য শিক্ষক। একজন যোগ্য শিক্ষকের প্রধান বৈশিষ্ট্য হলো - তিনি সক্রিয়। আর সক্রিয় শিক্ষক হতে হলে আপনার যে গুণটি বেশি প্রয়োজন তা হলো - শিক্ষার্থীদের ভালোবাসা। আপনি আপনার শিক্ষার্থীদের যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে না পারবেন ততক্ষণ পর্যন্ত শিক্ষকতায় ভালো কোনো অবদান রাখতে পারবেন না।কারণ শিক্ষাদান আপনার হৃদয় থেকে আসতে হবে। আর হৃদয় থেকে কারো জন্য কিছু উৎসর্গ করতে চাইলে তার প্রতি প্রয়োজন গভীর অনুরাগ ও ভালোবাসা।হতে পারে, শিশুদের হট্টগোল, চেচামেচি, শোরগোল ইত্যাদি আপনার সহ্য হয়না। তারপরও ভাগ্যক্রমে চলে এসেছেন শিক্ষকতায়। এখন কী করে শিশুদের প্রতি আপনার মনের আকর্ষণ জাগিয়ে তুলবেন  তা নিয়েই আজকের আলোচনা।  ১. নিজের শৈশবের কথা স্বরণ করুনঃ আপনি যখন ছোট্ট শিশু ছিলেন কী করতেন ভাবুন। ফিরে যান আপনার শৈশবের অবগাহনে।স্কুলের স্মৃতি, বাল্যবন্ধু ও সহপাঠীর সাথে শ্রেণিতে সময় কাটানোর ক্ষেত্রে  আপনার আচরণ কেমন ছিল ভাবুন।  বুঝতে পারবেন শিশুরা কী করে থাকে।  আশা করি, আপনার ভেতরে তৈরি হবে শিশুদের প্রতি সহনশীলতা।  ২. নিজের ছোট্ট ভাইবোন বা সন্তা...

বিদ্যালয়ে সার্বক্ষণিক কর্মক্ষমতা ধরে রাখবেন কীভাবে?

  আপনি কি একজন শিক্ষক?  আপনাকে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা ৩০ মিনিট পর্যন্ত বিদ্যালয়ে থাকতে হয়। একটি দীর্ঘ সময় আপনাকে বিদ্যালয়ে শিখন শেখানো কার্যক্রম পরিচালনা করতে হয়। আপনার ভাগে দৈনিক অন্তত পাঁচ থেকে ছয়টি বিষয়ে পাঠদানের দায়িত্ব থাকতে পারে । তাছাড়া কোনো কলিগ ছুটিতে থাকলে তাঁর বিষয়টিও আপনাকে দেখতে হয়। আবার বিদ্যালয়ের সহপাঠক্রমিক কার্যাবলীও পরিচালনার প্রয়োজন রয়েছে। আছে বিভিন্ন তথ্যাদি উপস্থাপন সংক্রান্ত কাজ। এতসব বিষয় কুলিয়ে উঠতে গিয়ে আপনি হয়তোবা হাঁপিয়ে উঠছেন। কিন্তু কিছু কৌশল অবলম্বন করতে পারলে আপনি বিদ্যালয়ে সার্বক্ষণিক কর্মক্ষমতা ধরে রাখতে পারবেন। আজ এরকম কিছু কৌশল নিয়ে আলোচনা করতে যাচ্ছি।  ক) কাজকে ভালোবাসুন; আপনি আপনার শিক্ষকতা পেশাকে মনে প্রাণে গ্রহণ করুন।  আপনি হয়তোবা আশা করেছিলেন ক্লাস ওয়ান অফিসার হবেন। কিন্তু ভাগ্যক্রমে শিক্ষকতায় এসে গেছেন। প্রকৃতপক্ষে আপনি একজন ভাগ্যবান। এ মহৎ কাজের জন্য সৃষ্টিকর্তা আপনাকে নির্ধারণ করে রেখেছেন। তাই নিজের অতীত  প্রত্যাশাকে বাদ দিয়ে এখন আপনি যা হয়েছেন তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজে মনোনিবেশ করুন।  খ) শিশুকে ভালোবাসুন...

May I come in, Sir? Class 5, Unit-16

 প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ,  কেমন আছ তোমরা?  আশা করি তোমরা সবাই ভালো আছ।  আমিও ভালো আছি। তোমাদের জন্য আজ থাকছে তোমাদের ইংরেজি পাঠ্য বইয়ে প্রদত্ত  dialogue:  'May I come in?'থেকে কিছু গুরুত্বপূর্ণ True /False এবং Answering Questions.এসো নিচের dialogue দু' টি মনোযোগ দিয়ে পড়ি ।  (1)Sufia: Can I go out and play,   please ?  Mother : Have you done your homework?  Sufia: Yes. Mother : Ok,but don’t play for too long. (2) Rashid: Good morning, teacher. May I come in, please?  Mrs. Alam : Yes, Rashid. Why are you late? Rashed : My father is ill.We were at the doctor's chamber.  Mrs. Alam : I hope your father gets well soon. Sit down,please. 1.Write true or false. If false give the correct answer : A) Sufia has done her homework.  Ans: True. B )  Mum doesn't permit  Sufia to go out. Ans : False. Correct answer : Mum permits Sufia to go out.  C) Rashid wants to come into the class.  Ans:True. D)Rashid isn’t la...

মানসম্মত শিক্ষা অর্জনে মায়ের ভূমিকা এবং সেরা মা নির্বাচন

  শিশুর প্রথম শিক্ষক হচ্ছেন মা।তিনি সচেতন হলে তার সন্তান শিক্ষা গ্রহণের ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যায়। তাই শিশুর মা গণের দায়িত্ব ও কর্তব্য অপরিসীম। একটি বিদ্যালয়কে শিখন- শেখানো কার্যক্রম আনন্দময় ও জোরদার করতে হলে মাগণকে সচেতন ও উদ্বুদ্ধ করা প্রয়োজন। আর এ জন্য প্রয়োজন নিয়মিত মা সমাবেশের আয়োজন করা। শিশুর মাকে উদ্বুদ্ধ করার জন্য  ' সেরা মা নির্বাচন ' হতে পারে একটি অন্যতম কৌশল। অনেকেই জানতে চান সেরা মা নির্বাচন করতে কোন বিষয়গুলো বিবেচনা করা প্রয়োজন।  যে সকল বিষয় বিবেচনা করে সেরা মা নির্বাচন করা যেতে পারে সেগুলো হলোঃ ১.নিজ সন্তানের পরিস্কার - পরিচ্ছন্নতা।  ২.নিজ সন্তানের নিয়মিত বাড়ির কাজ আদায়ে সহযোগিতা।  ৩.নিজ সন্তানের স্কুল ড্রেস ও জুতো  নিশ্চিত করা ও পরিস্কার রাখতে সহযোগিতা করা। ৪. বিদ্যালয়ে আগমন ও খোঁজ খবর।  ৫.নিজ সন্তানের শিষ্টাচার।  ৬. প্রতিবেশীদের সন্তানকে স্কুলে উপস্থিত হতে উদ্বুদ্ধকরণ।  ৭. নিজ সন্তানকে নিজের তৈরি মিডডে মিল/ নাস্তা প্রদান। ৮. বিদ্যালয়ের ক্লাস টেস্টে শতকরা ৯০ ভাগ নাম্বার পাওয়া।  ৯. নিজ সন্তানের বিদ্যালয়ে ৯০ শতাংশ উপস্থিতি...

মান সম্মত শিক্ষার জন্য শ্রেণি ব্যবস্তাপনার গুরুত্ব

  বিদ্যালয়ে মানসম্মত শিক্ষার জন্য  শ্রেণি ব্যবস্থাপনার গুরুত্ব অপরিসীম। কারণ শ্রেণি ব্যবস্থাপনা যথাযথভাবে করা হলে শিক্ষার্থীদের পড়াশোনা স্বাচ্ছন্দ্যে  এগিয়ে যায়। শিখন- শেখানো কার্যক্রম পরিচালনা করা সহজ হয়। একটি শ্রেণিকক্ষে শিখন শেখানো কার্যক্রম সুচারুভাবে পারিচালনার জন্য সংশ্লিষ্ট ব্যক্তি ও বস্তুর ব্যবস্থাপনাই হলো শ্রেণি ব্যবস্থাপনা। এর অন্তর্ভুক্ত হলো শিক্ষক, শ্রেণির কাঠামো, শিখন- শেখানো সামগ্রী, মাল্টিমিডিয়া ও শিক্ষার্থী ব্যবস্থাপনা।  শ্রেণিতে শিক্ষক ব্যবস্থাপনাঃ যিনি যে বিষয়ের উপযুক্ত এবং যোগ্য তাকেই সে বিষয়ে শিক্ষাদানের ভারাভার অর্পণ করা প্রয়োজন। এক্ষেত্রে রুটিন প্রস্তুতির সময় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ পারস্পরিক মতবিনিময় করে সিদ্ধান্ত গ্রহণ করতে হয় এবং কোনোরকম আবেগ ও স্বজনপ্রীতির উর্ধ্বে থেকে কাজ করতে হয়। তা না হলে শিক্ষকবৃন্দের আভ্যন্তরীণ দ্বন্দ্ব তৈরি হয় এবং মানসম্মত শিক্ষা ব্যাহত হয়। তাই রুটিন প্রস্তুতকালে অন্যায় আবেগ ও লেজুড়বৃত্তি পরিহার করতে হবে।   শ্রেণিতে শিক্ষকের প্রবেশ ও বাহির সময়মতো হওয়া প্রয়োজন। এক শিক্ষক অন্য শিক্ষকের সময় কেড়ে নেওয়া অন...

শিশুরা কীভাবে শিখে?

 শিশু শিক্ষা নিয়ে যারা কাজ করেন তাদের বিষয়বস্তুর জ্ঞানের খুব একটা ঘাটতি পরিলক্ষিত হয়না। পাঠের আলোচনার প্রস্তুতির জন্য তাদের বেশি বেগ পেতে হয়না। কিন্তু যে ব্যাপারটি তাদেরকে বেশি ভাবিয়ে তুলে তা হলো পাঠদান কৌশল ও পদ্ধতি।   একজন বয়স্ক শিক্ষার্থীকে সহজে শিখানো সম্ভব। তার জন্য  যে কোনো একটি পদ্ধতি হলেই চলে। কারণ বিষয়বস্তু শোনলে বা পড়লে সে শিখতে পারে। শুধু কোনো সমস্যার ক্ষেত্রে ব্যখ্যা চাইতে পারে। কিন্তু শিশুর বেলায় বিষয়বস্তু শিখাতে চাইলে  পদ্ধতিতে বৈচিত্র্য আনতে হবে।  সকল শিশু একই পদ্ধতিতে শিখেনা। একেকজন একেক ভাবে শিখে। প্রখ্যাত শিশু মনোবিজ্ঞানী হাওয়ার্ড গার্ডনার তাঁর গবেষণায় দেখিয়েছেন যে শিশু বিভিন্ন  উপায় অবলম্বন করে শিখে। মৌখিক ও ভাষাবৃত্তীয় উপায়ে অনেক শিশুর শিখনে অগ্রগতি সাধিত হয়। তারা গল্প ও আলোচনা শোনে বিষয়বস্তু সহজে আয়ত্ত করে ফেলে। তারা নিজেদের জানা বা পড়া কোনো বিষয় অকপটে বর্ণনা করতে পারে। কল্পনার আশ্রয় নিয়ে কোনো কিছু তৈরি করে বলতে পারে।  অনেক শিশু কিচ্ছা- কাহিনী ও আলোচনা শোনতে ভালোবাসেনা। তারা নিজ চোখে দেখে বা পর্যবেক্ষণ করে দ্রুত শিখে ফেলে। এজন...

ইনোভেশনে এগিয়ে যাচ্ছে প্রাথমিক শিক্ষা

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় একটি  জ্ঞানভিত্তিক দক্ষ সমাজব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্বের উন্নত দেশগুলো নবতর ধ্যানধারণা প্রয়োগ করে চলছে। এ ক্ষেত্রে একটি মধ্যম আয়ের দেশ হিসেবে বাংলাদেশ নিজস্ব জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গি কাজে লাগিয়ে দুর্বার প্রচেষ্টা চালিয়ে দৃপ্ত শপথে এগিয়ে  যাচ্ছে। বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি  বিভাগের 'Aspire to Innovate ' বা 'এটু আই'( https://a2i.gov.bd/ ) এর সহযোগিতায়  প্রতিটি সরকারি দপ্তর ও প্রতিষ্ঠান বিদ্যামান সেবা প্রক্রিয়ার কার্যকারিতা যাচাইয়ের পর তা হালনাগাদ করছে অথবা সেবার মানকে আরো উন্নত করার জন্য নতুন প্রক্রিয়া গ্রহণ করছে যা জাতিকে সময় ও অর্থ অপচয়  এবং দুর্নীতি, হয়রানি, ঘুষ ইত্যাদি থেকে রক্ষা করছে। মানুষের মনে জাগিয়ে তুলছে আশার আলো। অনলাইন ভূমি ব্যবস্থাপনা, বিভিন্ন প্রকার লাইসেন্স ও রেজিষ্ট্রেশন, দাপ্তরিক যোগাযোগ, ডাটাবেইজ   ইত্যাদির জন্য সরকারি নাগরিক  সেবায় এসেছে আমূল পরিবর্তন। কমে এসেছে হয়রানি, দুর্নীতি ও অপচয়। এরই ধারাবাহিকতায় শিক্ষা দপ্তরগুলোর বিভিন্ন কাজে আশানুরূপ গতিশীলতা পরিলক্ষিত হচ্ছে। শি...

Class 5:Leisure Time -True or False

  সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, প্রীতি ও শুভেচ্ছা নিও। কেমন আছ তোমরা?  আশা করি তোমরা সবাই ভালো আছ এবং মনোযোগ দিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আজ তোমাদের জন্য ইংরেজি পাঠ্য বইয়ে প্রদত্ত Unit- 4 এর Leisure Time থেকে True / False নিয়ে আলোচনা করতে যাচ্ছি।  Write True or False. If false write the correct answer.  1. Nasreen and Tamal are reporters.   Ans: True. 2. Sima is in Class 6. Ans: False.   Correct answer : Sima is in Class 5. 3.Sima likes to walk in the park.  Ans: True. 4.Sima lives in the UK. Ans: False. Correct answer : Sima's cousin lives in the UK. 5.Tamal and Nasreen are taking the interview.  Ans: True. 6.Biju is in Class 5. Ans: True. 7. Sima loves swimming.  Ans: False. Correct answer : Biju loves swimming.  8. Swimming keeps body fit.  Ans: True. 9.Painting makes Biju happy.  Ans: True. 10. Sima loves reading funny stories.  Ans: True. 11. Biju reads magazine in his free time.  Ans: True. 12. Nasiruddin ...

Class5: Leisure Time - Vocabulary and True or False

  প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ,  তোমরা কেমন আছ?  আশা করি তোমরা সবাই ভালো আছ এবং মনোযোগ দিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছ। তোমরা তোমাদের স্বাস্থ্যের প্রতি যত্ন নিও। আজ তোমাদের জন্য English For Today পাঠ্য বইয়ের Unit-4   এর অন্তর্ভুক্ত Leisure Time থেকে গুরুত্বপূর্ণ Vocabulary এবং True /False নিয়ে আলোচনা করতে যাচ্ছি।  Tamal : Hi, my friend!  Nasreen and I are reporters for the English Club Magazine. Would you mind answering some questions?  Sima: Sure. No problem. It’s my pleasure.  Tamal : Could you tell me your name and which class you are in? Sima: I'm Sima.I'm in Class 5. Tamal : How do you spend your leisure time, Sima? Sima: Well, I like to walk in the park.I also like to sing.My cousin lives in the UK. Sometimes, I talk to her and her friends on the internet.  Nasreen : So, talking on the internet keeps you connected.  Sima: That’s right.  Tamal : ( to Biju) Hello! Can I ask you the same questions?  Biju: My name's Biju and I'm i...

Class 5: How far is Saint Martin's Island - True or False

 প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ,   কেমন আছ?  আশা করি তোমরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আজ তোমাদের জন্য ইংরেজি পাঠ্য বইয়ের   48 পৃষ্ঠা থেকে একটি Text এবং তার আলোকে Answering questions নিয়ে আলোচনা করতে যাচ্ছি।  Andy: So, how can I get to Saint Martin's Island? ( তাহলে আমি কীভাবে সেন্ট মার্টিন দ্বীপে পৌঁছাতে পারি?  Tamal : Well,  you can go from Chattogram to Teknaf, and then from Teknaf to Saint Martins Island ( বেশ, আপনি চট্টগ্রাম থেকে টেকনাফ  এবং তারপর সেখান থেকে সেন্ট মার্টিন দ্বীপে যেতে পারেন)  Andy : How far is Chattogram to Teknaf? (চট্টগ্রাম থেকে টেকনাফের দূরত্ব কত?)  Tamal : About 228 kilometres ( প্রায় ২২৮ কিলোমিটার) Andy: And how far is Saint Martin's Island from Teknaf?  (এবং টেকনাফ থেকে সেন্ট মার্টিন দ্বীপ কত দূরে?)  Tamal: It is about 26 nautical miles( এটা প্রায় ২৬ নটিক্যাল মাইল দূরে)  A nautical mile is a unit for measuring distance at sea.(সাগরে দূরত্ব নির্ণয়ের একটি ইউনিট হলো এক...

সফল পাঠদানের জন্য শিক্ষকের পূর্ব প্রস্তুতির গুরুত্ব

  কোনো কাজ সুন্দর ও সফলভাবে পরিচালনার জন্য প্রয়োজন একটি পূর্ব পরিকল্পনা।  একটি শ্রেণিকক্ষে সফল পাঠদানের জন্য শিক্ষকের পূর্ব প্রস্তুতি বা পূর্ব পরিকল্পনা গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হুট করে একটি কাজ শুরু করে দিলে তা সুসম্পাদিত হয়না। কাজের ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এবং তা দূর করতে গিয়ে সময় ক্ষেপণ হয়। এমনকি গুরুতর সমস্যার ক্ষেত্রে কাজটিও থমকে দাঁড়ায় ।  সময় ও অর্থ অপচয় হয়।কিন্তু একটি কাজের পরিকল্পনা গ্রহণ করা হলে তাতে সম্ভাব্য সমস্যাসমূহ ভাবা হয় এবং তা দূরীকরণের উপায়সমুহ নির্ণয় করে রাখা হয়। এতে কাজটি এগিয়ে যায়।  একটি শ্রেণিকক্ষে বিভিন্ন ক্যাটাগরির শিক্ষার্থী রয়েছে। তাদের মেধা ও পারদর্শিতা সমান নয়।  শিক্ষার্থীর বয়স,মেধা ও যোগ্যতা বিবেচনা করে একজন শিক্ষক শ্রেণিতে পাঠদান করে থাকেন। আর সে পাঠদানকে অর্থবহ করার জন্য তিনি যে পূর্ব পরিকল্পনা গ্রহণ করেন তাকে পাঠ পরিকল্পনা বলে। এই পরিকল্পনাকে তিনি সংক্ষেপে তার ডায়রি, নোটবুক বা কাগজে লিখে রাখেন। পরিকল্পনার লিখিত এ সংক্ষিপ্ত রূপকে বলা হয় পাঠটীকা।  পাঠটীকা করার জন্য একজন শিক্ষককে কয়েকটি ধাপ অনুসরণ করতে হয়। এক...

Class 5,Unit 12- True or False

প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ,  আদর ও দোয়া রইলো তোমাদের জন্য। আশা করি তোমরা সবাই ভালো আছ। বিগত পাঠে তোমাদের জন্য Unit -12 এর অন্তর্ভুক্ত lesson 1 থেকে Vocabulary নিয়ে আলোচনা করেছি। আজ একই lesson এর উপর ভিত্তি করে True / False নিয়ে আলোচনা করবো। 1. Write True or False. If false write  the correct answer  : A)Cox’s Bazar is a famous tourist spot. (কক্সবাজার একটি বিখ্যাত পর্যটন এলাকা) Ans: True. B.)  There are many places to see in our country ( আমাদের দেশে দেখার মতো অনেক জায়গা আছে)  Ans : True. C) One can enjoy see beach  in Sreemangal. ( (যে কেউ শ্রীমঙ্গলে সমুদ্র সৈকত উপভোগ করতে পারবেন)  Ans: False. Correct answer : One can enjoy the beauty of tea gardens in Sreemangal. ( যে কেউ শ্রীমঙ্গলে চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে পারবেন)  D) Madhabkundu is popular for wonderful waterfalls ( মাধবকুণ্ড বিস্ময়কর জলপ্রপাতগুলোর জন্য জনপ্রিয় )  Ans: True. E) Saint Martin's Island is in the Bay of Bengal (  সেন্ট মার্টিন দ্বীপ বঙ্গোপসাগরে অবস্থিত)  Ans: Tr...

Class 5: A seen Comprehension ( Saikat's Family '

  প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,  তোমরা কেমন আছ?  আশা করি সবাই ভালো আছ। মনোযোগ দিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছ। তোমরা স্বাস্থ্যের প্রতি যত্নবান হবে। পিতামাতা ও গুরুজনকে সম্মান করবে। আজ তোমাদের জন্য ইংরেজি বিষয়ের একটি Seen Comprehension থেকে True/ False,  Answering Questions এবং Matching Similar Words নিয়ে আলোচনা করবো।  Read the following comprehension and answer to the questions 1- 4. Saikat Islam lives with his parents in a flat in Bogura. His father Mr Rashedul Islam is a banker.But in his free time Mr Islam writes stories and listen to music. Saikat's mother is Mrs. Monwara Islam. She is a housewife. In her free time she enjoys sewing. She makes dresses.She often gets orders from her friends and neighbours.  Saikat is in Class 5. He is a good student. He wants to improve his English, so he watches cartoons on TV everyday. He also reads English books. He likes books about animals,especially tigers and lions.  1.Write True or False.  If false write the corr...