একজন উপজেলা নির্বাহী অফিসার বেদে সম্প্রদায়ের শিশুদের একীভূত শিক্ষা নিশ্চিতকরণ এবং সামাজিক প্রতিবন্ধকতা দূরীকরণে সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান। ১১ সেপ্টেম্বর ১নং নোয়াগাঁও সপ্রাবিতে তিনি বেদে পল্লীর শিশুদের প্রাথমিক শিক্ষা নিয়ে মতবিনিময় করেন। তিনি বেদে পল্লী পরিদর্শন করেন এবং বেদেদের খোঁজখবর নেন। একই দিনে বীরসিংহপাড়া সপ্রাবিতে মিড ডে মিলের খাবার ও টিফিন বক্স বিতরণ উপলক্ষে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি । স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তার এ প্রচেষ্টা মাধবপুর উপজেলাকে অনেকদূর এগিয়ে নেবে মনে করছেন স্থানীয় জনগণ। আরও পড়ুন: সিলেট বিভাগে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আবদুল হান্নান আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োজিত কর্মচারীদের শাহবাগ অবরোধ English Language Club এ সদস্য ভর্তি চলছে আগামীকাল মাধবপুর আসছেন ড আহমদ আবদুল কাদের গল্প- ববিটার কথা বিষয়ভিত্তিক বাংলা প্রশিক্ষণ শুরু হচ্ছে সিলেট বিভাগে শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন ...
শিক্ষা,সাহিত্য ও বিনোদন বিষয়ক একটি মিডিয়া (পরীক্ষামূলক সংস্করণ)