অসহ্য গরমে দুর্ভোগ চরমে চলে লোডশেডিং। বাতাসে আগুন দাহে নিদারুণ যেন গালায় শিং। ঝিম ঝিম ব্যথা সয়ে যায় মাথা দেহে গলে ঘাম। আগুনের আঁচ ফুটে যায় কাঁচ নাইতো আরাম। ঘরছাড়া বিড়ালেরা করে ঘুরাফিরা সাঁতরায় কুকুর। কুনোব্যাঙ ঘরকোণে ডাকে ক্ষণে ক্ষণে ছটফটায় ইঁদুর। ছাগলের ছানাগুলো গরমে আলুথালু গাভীটি হাদায়। শিশুগুলো খালেবিলে খেলা করে ঘোলাজলে দুপুর বেলায়। সৌন্দর্য ও ফিটনেসে চিত্র নায়িকা রোজিনার বর্ণাঢ্য পথচলা বিশ্বের চলচ্চিত্র অঙ্গনে সৌন্দর্যের মহারাণী চিত্র নায়িকা রোজিনা। বয়স সত্তরের কাছাকাছি। কিন্তু তাকে দেখলে মনে হয়না তাঁর বয়স ত্রিশ - পয়ঁত্রিশ হবে। সদ্য ইউনিভার্সিটি পাশ করা যুবতীর মতো। সৌন্দর্য ও ফিটনেস সচেতন এই মহানায়িকাকে নিয়ে আমাদের আজকের আয়োজন তারকার কথা। চিত্র নায়িকা রোজিনা ১৯৫৫ সালের ২০ এপ্রিল রাজবাড়ী জেলার গোয়ালন্দে জন্মগ্রহণ করেন। তাঁর প্রকৃত নাম রওশন আরা রেণু। চিত্র নায়িকা রোজিনার রুপালী পর্দায় পদার্পণে একটি বিস্ময়কর ঘটনা রয়েছে। ছোটবেলা থেকেই চলচ্চিত্রে আসার তীব্র বাসনা ছিল তাঁর মনে। কিন্তু কোনো সুয...
শিক্ষা,সাহিত্য ও বিনোদন বিষয়ক একটি মিডিয়া (পরীক্ষামূলক সংস্করণ)